সুনামগঞ্জের দিরাই উপজেলার চন্ডিপুর গ্রামের বাসিন্দা ও দিরাই বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আইন উদ্দিন মিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ইন্তেকাল করেছেন।
সোমবার (৯ নভেম্বর) সকালে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তিনি দিরাই বাজারের ফাইভ স্টার হোটেলের স্বত্বাধিকারী ছিলেন।
মরহুমের জানাজার নামাজ আজ সোমবার মাগরিবের নামাজের পর চন্ডিপুর জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হবে।
তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নিজস্ব প্রতিবেদকঃ 


















